Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ‘দয়া করে মাহমুদউল্লাহকে ওপরে খেলাও’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৩ ১২:৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৩ ১২:৪৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ‘দয়া করে মাহমুদউল্লাহকে ওপরে খেলাও’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৩ ১২:৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৩ ১২:৪৭

    ‘দয়া করে মাহমুদউল্লাহকে ওপরে খেলাও’

    চলমান বিশ্বকাপে সেরা ফর্মে রয়েছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে নিজের সামর্থ্য অনুযায়ী ব্যাটিং পজিশনে উপরের দিকে সুযোগ পাচ্ছেন না এই ব্যাটার। যেটা মানতে পারছেন না সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। দলের প্রয়োজনেই মাহমুদউল্লাহকে ওপরে খেলাতে বলছেন তিনি।

    বিশ্বকাপ উপলক্ষ্যে পাকিস্তানের একটি টিভি চ্যানেলের ক্রিকেট শো-তে মাহমুদউল্লাহকে ওপরে খেলানোর কথা বলেন ওয়াসিম। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ নম্বরে ব্যাট করা মাহমুদউল্লাহ নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিংয়ে নামেন ৭ নম্বরে৷ আর এতেই চটেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক।

    এ প্রসঙ্গে তিনি বলেন, , ‘দয়া করে মাহমুদউল্লাহকে ওপরে খেলাও। যখন আপনার মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে, তখন প্রধান ব্যাটসম্যানকে চারে অথবা পাঁচে খেলাও। জানি না টিম ম্যানেজমেন্ট কী ভাবছে। কেন মাহমুদউল্লাহ ৭ নম্বরে, আশা করি, কেউ এর কারণটা আমাকে ব্যাখ্যা করবে। যদি তিন উইকেট চলে যায়, মাহমুদউল্লাহকে পাঠাও, এক প্রান্ত আটকে দেবে।’

    নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে হেরেছে বাংলাদেশ। ডাচদের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাহমুদউল্লাহ যখন ক্রিজে আসেন ততক্ষণে ৬৯ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের। বাংলাদেশের জয়ের স্বপ্ন তখন অনেকটাই খাদের কিনারায়। যদিও মাহমুদউল্লাহ গতকাল আউট হয়েছেন ২০ রান করে।

    বিশ্বকাপের আগে দল নির্বাচন নিয়ে কম জল ঘোলা হয়নি৷ আকরাম মনে করিয়ে দিয়েছেন, দেশের গুরুত্ব সবার আগে দিতে হবে, ব্যক্তিগত পছন্দ পরে, ‘২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ টেস্ট খেলছে। গড়পড়তা পারফরম্যান্সও করতে পারেনি। বিশ্বকাপে আসার আগে অনেক সমস্যার কথা শুনেছি, জানি না এর পেছনে কারণটা কী? দেশকে রাখতে হবে সবার আগে। ব্যক্তিগত পছন্দ–অপছন্দ আর নিজেদের মধ্যে দূরত্ব থাকবে পরে।’

    আকরাম আরও যোগ করেন, ‘বলছি না তাদের বিশ্বকাপ জেতা উচিত। তবে অন্তত বড় দলগুলোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করা উচিত। নতুন ব্যাটসম্যান খুঁজতে হবে। সবাই বসে সিদ্ধান্ত নেওয়া উচিত, কীভাবে প্রথম শ্রেণির ক্রিকেট হবে, কোন উইকেটে হবে।’

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬