Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৩ ১৩:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৩ ১৩:০৪

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৩ ১৩:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৩ ১৩:০৪

    এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা

    এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে ব্যাটসম্যান আহরার আমিনের বদলে অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করা হয়েছে।

    বর্তমানে টেস্ট ও ওয়ানডে খেলছেন—এমন অনেকেই ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। কিন্তু শিরোপা ধরে রাখার মিশনে ২০২২ আসরে অষ্টম হয় টাইগাররা।

    এদিকে এবার শেষ মুহূর্তে এসে বদলে গেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু। শ্রীলঙ্কার পরিবর্তে দক্ষিণ আফ্রিকায় হবে যুব এই শিরোপার লড়াই। তবে ভেন্যু পরিবর্তন হলেও পরিকল্পনায় খুব বেশি পরিবর্তন আনা হচ্ছে না বলে জানালেন বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হান্নান সরকার।

    তার (হান্নান) মন্তব্য, আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দলটাই খেলবে।

    হান্নানের ভাষ্য, গত দেড় বছর ধরে আমরা একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলাম যে আমরা কী ফরমেশনে যাব, কীভাবে দলটা সাজাব। সেভাবেই মোটামুটি সাজানো, শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের ভেন্যু সরে যাওয়াতে আমাদের পরিকল্পনায় খুব একটা বদল আনা হচ্ছে না।

    তিনি যোগ করেন, দলটার বেশির ভাগ ক্রিকেটার, ১২ থেকে ১৩ জন ক্রিকেটার প্রায় ২৫টার মতো যুব ওয়ানডে খেলেছে। একই ক্রিকেটারদের আমরা বেশি বেশি ম্যাচে সুযোগ দিয়েছি। একটা দল গড়ার লক্ষ্যেই আমরা এগিয়েছি। এশিয়া কাপে আমাদের সামনে সর্বোচ্চ আরও পাঁচটা ম্যাচ খেলার সুযোগ আছে। বিশ্বকাপ আসতে আসতে সবারই ভালো অভিজ্ঞতা হয়ে যাবে।

    এদিকে এশিয়া কাপে পরিবর্তন আনা হয়েছে নেতৃত্বে। এ প্রসঙ্গে হান্নানের মন্তব্য, ২৫টা যুব ওয়ানডের ভেতর ২২ ম্যাচে আহরার অধিনায়ক ছিল, এই ২২ ম্যাচে আমরা জিতেছি ৯ ম্যাচে আর হেরেছি ১৩ ম্যাচে। এই রেকর্ড খুব ভালো বা খারাপ; সেটা বলব না, তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে আহরারের অবর্তমানে দুটো ম্যাচে মাহফুজ অধিনায়ক ছিল। দুই ম্যাচেই বাংলাদেশ জিতেছে। আমাদের মনে হয়েছে ব্যাটসম্যান হিসেবে আহরারকে একটু চাপমুক্ত রাখা যায় কি না, এজন্যই আমরা বিকল্প হিসেবে রাব্বিকে তৈরি করছি।

    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল :মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী, মারুফা মৃধা।

    স্ট্যান্ডবাই :রিজন হোসেন, নাঈম আহমেদ, জিহাদুল হক জিহাদ।

    উল্লেখ্য, এবারের যুব এশিয়া কাপে ‘বি’ গ্রুপে টাইগাররা। সেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, জাপান ও সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান ও নেপাল রয়েছে। আগামী ৮ ডিসেম্বর ভারত-আফগানিস্তান ও পাকিস্তান-নেপাল ম্যাচ দুটি দিয়ে এই টুর্নামেন্টের পর্দা উঠবে।

    স্বাগতিকদের বিপক্ষে আগামী ৯ ডিসেম্বর মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ১১ ডিসেম্বর জাপান ও ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে যুবারা। আগামী ১৫ ডিসেম্বর প্রতি গ্রুপের শীর্ষ দুই দলকে নিয়ে সেমিফাইনাল হবে। আর ১৭ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬