Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • স্যামসনের সেঞ্চুরিতে সিরিজ ভারতের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৩ ১৪:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৩ ১৪:০১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    স্যামসনের সেঞ্চুরিতে সিরিজ ভারতের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৩ ১৪:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৩ ১৪:০১

    স্যামসনের সেঞ্চুরিতে সিরিজ ভারতের

    আগের দুই ম্যাচে দুই দল একটি করে জয় পাওয়ায় শেষ ও তৃতীয় ওয়ানডে হয়ে দাঁড়ায় অঘোষিত ফাইনাল। তাতে সাঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে ভর করে প্রথমে ভালো পুঁজি সংগ্রহ করে ভারত। শেষে আর্শদীপ সিং ও ওয়াশিংটন সুন্দরদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭৮ রানের জয়ে সিরিজ ঘরে তুললো লোকেশ রাহুলের দল। 

    বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার প্রথমে ব্যাট করে স্যামসনের ১০৮ ও তিলক ভার্মার ৫২ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে ভারত। জবাব দিতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে টনি জর্জি (৮১) ছাড়া আর কোনো প্রোটিয়া ব্যাটার দাঁড়াতে পারেননি। তাতে ৪৫.৫ ওভারে ২১৮ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকা। 

    বোল্যান্ড পার্কে ব্যাট করতে নেমে শুরুতেই রজত পাতিদারকে (২২) হারায় ভারত। খুব বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার সাই সুদর্শন (১০)। এই স্রোতে গা ভাসিয়ে প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক লোকেশ রাহুলও (২১)। কেবল এক প্রান্ত আগলে রাখেন তিনে নামা স্যামসন। তাকে সঙ্গ দেন তিলক।

    ৭৫ বলে ক্যারিয়ারের প্রথম পঞ্চাশ ছুঁয়েই আউট হন তিলক। কেশভ মহারাজকে ছক্কা মারতে গিয়ে ১ ছক্কা ও ৫ চারে ৭৭ বলে ৫২ রানে ধরা পড়েন এই ব্যাটার। বাকি পথটা একাই টেনে নিয়ে যান স্যামসন। ৬৬ বলে পঞ্চাশ ছোঁয়া স্যামসন ১১০ বলে স্পর্শ করেন শতরানের ঘর। শেষ পর্যন্ত তিনি ফেরেন তিন ছক্কা ও ছয় চারে ১১৪ বলে ১০৮ রান করে। 

    শেষের দিকে ২৭ বলে খেলেন ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন রিঙ্কু সিং। শেষ দিকে ছোট্ট, কিন্তু কার্যকর দুটি ক্যামিও ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর ও আর্শদীপ সিং। তাতেই ভারত পায় লড়াই করার মতো পুঁজি।

    রান তাড়ায় নেমে জর্জির ব্যাটে শুরুটা ভালোই করে দক্ষিণ আফ্রিকা। তার সঙ্গে ৫৯ রানের শুরুর জুটিতে রেজা হেনড্রিকসের অবদান ২৪ বলে ১৯। একে একে হেনড্রিকস ও রাসি ফন ডাসেনের বিদায়ে মার্করামের সঙ্গে ৬৪ রানের জুটিতে গড়েন জর্জি। মার্করাম উইকেট বিলিয়ে এলে আর উঠে দাঁড়াতে পারেনি প্রোটিয়ারা।

    আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ৮৭ বলে ৩ ছক্কা ও ৬ চারে ডি জর্জি করেন ৮১ রান।  জর্জি ফিরে গেলে দ্রুত গুটিয়ে যায় মার্করামের দল। ৪১ রানে শেষ ৬ উইকেট হারায় তারা। 

    ভারতের পক্ষে ৯ ওভারে একটি মেডেন দিয়ে ৩০ রান খরচায় ৪ উইকেট নেন আর্শদীপ। এই সিরিজে বল হাতে ভালোই ভেলকি দেখিয়েছেন তিনি। প্রথম ওয়ানডেতে ৩৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। তিন ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরাও এই বাঁহাতি পেসার।

    সংক্ষিপ্ত স্কোর: 
    ভারত: ৫০ ওভারে ২৯৬/৮ (স্যামসন ১০৮, তিলক ৫২) 
    দক্ষিণ আফ্রিকা: ৪৫.৫ ওভারে ২১৮ (টনি জর্জি ৮১, মার্করাম ৩৬) 
    ফল: ভারত ৭৮ রানে জয়ী 
    সিরিজ: তিন ম্যাচের সিরিজ ভারত ২-১ এ জয়ী 
    ম্যাচ সেরা: সাঞ্জু স্যামসন 
    সিরিজ সেরা: আর্শদিপ সিং

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬