Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • এটা খুব সফল একটা সফর: হাথুরুসিংহে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৩ ১৪:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৩ ১৪:২৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    এটা খুব সফল একটা সফর: হাথুরুসিংহে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৩ ১৪:২৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৩ ১৪:২৭

    এটা খুব সফল একটা সফর:  হাথুরুসিংহে

    এর আগে সাদা বলে কোনো জয়ই ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে এখন তাদের মাটিতে তিন ফরম্যাটেই জয় আছে বাংলাদেশের।

    মাউন্ট মঙ্গুনই টেস্ট জয়ের রূপকথা ছিল আগে থেকেই। এবার নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে বাংলাদেশ।

    টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে সমতায়। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ক্রিকেটাররা। হতাশায় মুড়িয়ে পড়া দেশের ক্রিকেটে মিলছে নতুন দিনের ক্রিকেটের বার্তাও। এবারের নিউজিল্যান্ড সফরকে তাই সফল বলছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

    টি-টোয়েন্টি সিরিজশেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনি যেমন বললেন, সিরিজের শুরুর আগে আমরা বলছিলাম আগে কী করেছি। আর আমরা তার চেয়ে ভালো করতে চাই। এদিক থেকে এটা খুব সফল একটা সফর। ’

    ‘সিরিজ জিততে না পেরে হতাশ। আপনি যেমন জানেন, আমরা সবাই জিততে চাই। এজন্যই খেলাটা খেলি। এক পর্যায়ে আমাদের সুযোগও এসেছিল ম্যাচ (তৃতীয় টি-টোয়েন্টি) জেতার। কিন্তু আমরা যথেষ্ট রান করিনি। ’

    বাংলাদেশের সামনে ছিল সিরিজ জেতার হাতছানিও। কিন্তু তৃতীয় টি-টোয়েন্টিতে স্রেফ ১১০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পরে ৪৯ রানে পাঁচ উইকেট তুলে নেয় নিউজিল্যান্ডের। কিন্তু শেষ অবধি ম্যাচ হারে বৃষ্টি আইনে ১৭ রানে। এ নিয়ে পরে হতাশার কথা জানান হাথুরু।

    তিনি বলেন, ‘আমার মনে হয় দুই ওভার পরই আলোচনা করছিলাম যে এটা ১৬০ রানের উইকেট হবে না, এখানে ১৪০-১৫০ রানের উইকেট হবে। কিন্তু অবশ্যই আমরা সেটাও অর্জন করতে পারিনি, ভালো ব্যাট করিনি। আমরা ১০ ওভারশেষে ৪ উইকেটে ৮৪ রান ছিলাম, আমাদের রান কম ছিল। কিন্তু বোলাররা আমাদের ম্যাচে রেখেছে। পুরো সিরিজজুড়ে যেভাবে বল করেছে তারা, বেশ মুগ্ধ করার মতো। ’

    পুরো সিরিজজুড়ে দুর্দান্ত ছিলেন পেসার শরিফুল ইসলাম। তিনি টি-টোয়েন্টিতে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন। তৃতীয় টি-টোয়েন্টির পর শরিফুলকে প্রশংসায় ভাসিয়েছেন হাথুরুও। তিনি খুশি লেগ স্পিনার রিশাদ হোসেনের পারফরম্যান্সেও।

    হাথুরু বলেন, ‘আমরা ড্রেসিংরুমে আলোচনা করেছিলাম তিন ফরম্যাটেই সম্প্রতি শরিফুল আমাদের জন্য অসাধারণ বল করছে। ৮ মাস আগে সে দলেই ছিল না, কোনো ফরম্যাটেই খেলছিল না। এখন সে সেরা বোলার। আরেকটা ব্যাপার হচ্ছে রিশাদ, আমরা একজন লেগ স্পিনারকে সাদা বলে ক্রিকেটে সুযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। সে তার পরীক্ষায় উতরে গেছে। ’

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬