Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • আট গোলের ম্যাচে বার্সেলোনার করুণ পরাজয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৪ ১০:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৪ ১০:২৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    আট গোলের ম্যাচে বার্সেলোনার করুণ পরাজয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৪ ১০:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৪ ১০:২৫

    আট গোলের ম্যাচে বার্সেলোনার করুণ পরাজয়

    বার্সেলোনার দুর্দশা কাটছেই না। হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দলটি। এবার তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে আসলো ভিয়ারিয়াল। আট গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলের ব্যবধানে হেরেছে জাভি হার্নান্দেজের দল। এই হারে লিগ টেবিলে শীর্ষস্থানের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রইলো বার্সেলোনা।

    শনিবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই গুছিয়ে খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচের চতুর্থ মিনিটেই দারুণ এক আক্রমণে প্রথম সুযোগ তৈরি করে তারা। তবে লামিনে ইয়ামালের পাসে ইলকাই গুনদোয়ানের শট বাধা পায় আরেক ডিফেন্ডারের পায়ে।

    ২২তম মিনিটে গোল পেয়েই গিয়েছিল ভিয়ারিয়াল। তবে জেরার্দো মরেনো বার্সেলোনার জালে বল পাঠালেও তার উৎসব থামিয়ে দেন রেফারি। বিল্ড-আপের সময় আলেক্স বায়েনা বার্সেলোনার জুলেস কুন্দেকে বক্সে ফেলে দেওয়ায় ফাউল ধরেন তিনি। ভিএআরেও বহাল থাকে তার সিদ্ধান্ত।

    অবশেষে ম্যাচের ৪১তম মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে এগিয়ে যায় ভিয়ারিয়াল। এক সতীর্থের থ্রো-ইনে বল নিয়ন্ত্রণে নিয়ে সরলথ বক্সে ঢুকে পাস দেন মরেনাকে। আর প্রথম স্পর্শেই বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ৩১ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড।

    প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভিয়ারিয়াল। দ্বিতীয়ার্ধে নিজেদের গতি ধরে রেখে খেলতে থাকে তারা। তাতে ম্যাচের ৫৪তম মিনিটে বার্সেলোনাকে আরেকবার হতাশায় ডুবায় তারা। ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনার সাবেক উইঙ্গার ইলিয়াস আখোমাচ।

    বার্সেলোনা ম্যাচে ফিরে ৬০তম মিনিটে। ফেলিক্সের বদলি নামা ফেরান তরেসের থ্রু বল রবার্ট লেভানডোভস্কি নিয়ন্ত্রণে না নিতে পারলেও পাশেই থাকা গুনদোয়ান বাঁ পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন। ৬৮তম মিনিটে দলকে সমতায় ফেরান পেদ্রি।  এই ধারা ধরে রেখে দুই মিনিট পর আত্মঘাতী গোলে এগিয়েও যায় বার্সেলোনা।

    এগিয়ে গিয়ে বার্সেলোনা যখন জয়ের স্বপ্নে বিভোর। ঠিক তখনি ৮৪তম মিনিটে স্কোরলাইন ৩-৩ করেন গনজালো গেদেস। সতীর্থের লম্বা করে বাড়ানো বল বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

    ভিয়ারিয়াল আবারও এগিয়ে যায় ম্যাচের যোগ করা সময়ে। বক্সে বল ক্লিয়ার করতে পারেননি বার্সেলোনার খেলোয়াড়রা। আলগা বল পেয়ে জাল খুঁজে নেন সরলথ। আর একেবারে শেষ মুহূর্তে স্বাগতিকদের কফিনে পঞ্চম পেরেক ঠুকে দেন লুইস মোরালেস।

    এই হারে ২১ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে আছে গতবারের চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে লাস পালমাসকে ২-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে জিরোনা। ২২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ভিয়ারিয়াল।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬