Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • রিয়াল ঝড়ে উড়ে গেল জিরোনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:০৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    রিয়াল ঝড়ে উড়ে গেল জিরোনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:০৬

    রিয়াল ঝড়ে উড়ে গেল জিরোনা

    চলতি মৌসুমে লা লিগায় চমক জাগানিয়া পারফরম্যান্স উপহার দিয়ে চলছে জিরোনা। একের পর এক জয়ের রিয়াল মাদ্রিদের সঙ্গে টেক্কা দিয়ে চলছে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেও উঠেছিল দলটি। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে আর পারলো না। দাপুটে পারফরম্যান্সে রিয়াল ৪-০ গোলের ব্যবধানে স্রেফ গুঁড়িয়ে দিয়েছে জিরোনাকে।

    শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতেই রিয়ালকে এগিয়ে নেন ভিনিসিউস জুনিয়র। পরে আরও দুই গোলে অবদান রাখেন এই ব্রাজিলিয়ান তরুণ। জোড়া গোল করেন দলের ‘গোল্ডেন বয়’ জুড বেলিংহ্যাম। একবার জালের দেখা পান রদ্রিগো। আর তাতেই আসে বড় জয়।

    ম্যাচের ষষ্ঠ মিনিটের মাথায় দারুণ এক গোল করেন ভিনিসিউস জুনিয়র। মাঠের বাম দিক থেকে ফেদে ভালভার্দে পাস দেন ভিনিসিউসকে। সামনে থাকা প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে এড়িয়ে জায়গা বানিয়ে ২৫ গজ দূর থেকে দুই জনের মাঝ দিয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন এই তারকা। 

    রিয়াল দ্বিতীয় গোলের দেখা পায় ম্যাচের ৩৫তম মিনিটে। বাঁ দিক থেকে প্রতিপক্ষের একজনকে ফাঁকি দিয়ে বেলিংহ্যামকে পাস দেন ভিনিসিউস। অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান ইংলিশ তরুণ। প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার ভিনিসিউস-বেলিংহ্যাম ম্যাজিক। ৫৪তম মিনিটে বাঁ দিকে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে বক্সে ঢুকে ভিনিসিউসের নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক, ফিরতি বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো ভিনিসিউস। কাছ থেকে জাল খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম।

    এদিন যেন গোলের নেশায় পেয়ে বসেছিল রিয়ালকে। তারই ধারায় ম্যাচের ৬১তম মিনিটে দারুণ গোলে ব্যবধান আরও বাড়ান রদ্রিগো। মাঝমাঠ থেকে ভিনিসিউসের পাস ধরে ছুটে গিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার। শেষে চার গোলের লিড নিয়েই মাঠে ছাড়ে রিয়াল।

    এই জয়ে ২৪ ম্যাচে ১৯ জয় ও ৪ ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৬১। সমান ম্যাচে জিরোনার ৫৬ পয়েন্ট। ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শিরোপাধারী বার্সেলোনা তিনে। ৪৮ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে চারে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬