Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • কোচসহ প্রাণ হারালেন ম্যারাথনের বিশ্ব রেকর্ডধারী কেলভিন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    কোচসহ প্রাণ হারালেন ম্যারাথনের বিশ্ব রেকর্ডধারী কেলভিন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০৮

    কোচসহ প্রাণ হারালেন ম্যারাথনের বিশ্ব রেকর্ডধারী কেলভিন

    সড়ক দুর্ঘটনার মারা গেছেন ম্যারাথনের বিশ্ব রেকর্ডধারী ও কেনিয়ার অ্যাথলেট কেলভিন কিপটাম ও তার কোচ গারভাইস হাকিজিমানা। রোববার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১১টার দিকে দক্ষিণ-পশ্চিম কেনিয়ার কাপতাগত নামক এলাকায় তাদের প্রাইভেট কারটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান বলে জানিয়েছে পুলিশ। খবর গার্ডিয়ান ও এএফপি।

    ২৪ বছর বয়সী কেনিয়ার এই দৌড়বিদ গত বছর যুক্তরাষ্ট্রের শিকাগো ম্যারাথনে ৪২ কিলোমিটারের দৌড় ২ ঘণ্টা ৩৫ সেকেন্ডে শেষ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। ৩৪ সেকেন্ড কম সময় নিয়ে ভাঙেন তারই স্বদেশি এলিউড কিপচোগের রেকর্ড। এ বছরের প্যারিস অলিম্পিকেও অংশ নেয়ার কথা ছিল তার।

    দুর্ঘটনার সময় কিপটাম নিজেই গাড়িটি চালাচ্ছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওয়েস্টার্ন কেনিয়ার এলগেয়ো মারাকেট কাউন্টির পুলিশ কমান্ডার পিটার মুলিঙ্গে।

    তিনি বলেন, গাড়িতে তিনজন ছিলেন। দুর্ঘটনাস্থলেই ‍দু’জন মারা গেছেন। তবে একজন নারী যাত্রী বেঁচে আছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। কিপটাম চালকের আসনে ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি উল্টে যায়।

    এদিকে, এ ঘটনায় শোক প্রকাশ করেছে দেশটির প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শোক জানিয়ে লেখেন, একজন অসাধারণ ব্যক্তি, বিশ্ব রেকর্ডধারী এবং কেনিয়ার অ্যাথলেটিকসের আইকন কেলভিন কিপটামকে হারানোর জন্য শোক প্রকাশ করছি। একজন সত্যিকারের বীরের মৃত্যুতে জাতি শোকাহত।

    বিশ্ব অ্যাথলেটিকসের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কো শোক জানিয়ে বলেন, বিশ্ব অ্যাথলেটিকসের পক্ষ থেকে নিহত দুজনের পরিবার, বন্ধু, সতীর্থ ও কেনিয়ান জনগণের প্রতি গভীর সমবেদনা রইলো। কিপটাম অবিশ্বাস্য এক অ্যাথলেট ছিলেন। তাকে খুব মিস করবো।

    উল্লেখ্য, কিপটামের আগেও তরুণ বয়সে কেনিয়ার আরও দুজন অ্যাথলেট মারা যান। ২০০৮ বেইজিং অলিম্পিকে পদক জয়ী স্যামুয়েল ওয়ানজিরু বছর তিনেক আগে মাথায় অজানা এক বস্তুর আঘাতে মারা যান। ২০২১ সালে নিজের বাসায় ছুরিকাঘাতে মৃত্যু ঘটে ২৫ বছর বয়সী দৌড়বিদ আগ্নেস তিরোপের। এ ঘটনায় গত নভেম্বরে তার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। এছাড়া, গত ১ জানুয়ারি উগান্ডার অ্যাথলেট বেঞ্জামিন কিপলাগাত খুন হন। তার মরদেহ পাওয়া যায় কেনিয়ায়। পুলিশের ভাষ্যমতে- কিপলাগাতকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬