Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • মেসি-সুয়ারেজ যুগলবন্দিতে বড় জয় মায়ামির
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৪ ১১:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৪ ১১:৪৪

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    মেসি-সুয়ারেজ যুগলবন্দিতে বড় জয় মায়ামির

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৪ ১১:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৪ ১১:৪৪

    মেসি-সুয়ারেজ যুগলবন্দিতে বড় জয় মায়ামির

    লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ বার্সেলোনার হয়ে অনেক ম্যাচেই দলকে জিতিয়েছেন। স্পেন ছেড়ে যুক্তরাষ্ট্রে এসেও এই যুগলবন্দি ধরা দিলেন চিরচেনা রূপে। তাতে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির বিপক্ষে ৫-০ গোলের জয় পেল ইন্টার মায়ামি। মেসি-সুয়ারেজ দুজনই জোড়া গোল করেছেন। অন্য গোলটি করেছেন রবার্ট টেলর।

    শনিবার (২ মার্চ) এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলতে থাকে মায়ামি। তাতে গেল মৌসুমে দ্বিতীয় স্থানে থাকা দল অরল্যান্ডোকে খুঁজেই পাওয়া যায়নি। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় মায়ামি। ডান প্রান্ত থেকে জুলিয়ান গ্রেসেলের বাড়ানো বল দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান সুয়ারেজ।

    গোল পেয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকে মায়ামি। তাতে ম্যাচের একাদশ মিনিটে আবারও এগিয়ে যায় তারা। এবারও দৃশ্যপটে সুয়ারেজ। দ্বিতীয় গোলটিও ছিল অনবদ্য। বক্সের বেশ বাইরে থেকে আক্রমণটা তৈরি করে গ্রেসেলের সঙ্গে ওয়ান-টু খেলে ফিনিশিংয়ে জাদু দেখান এই ফরোয়ার্ড।

    প্রথমার্ধে দুই গোল দিয়েই ক্ষ্যান্ত হয়নি মায়ামি। আরও একটি গোল করে তবেই বিরতিতে যায় তারা। এই গোলেও সুয়ারেজের সহায়তা আছে। তাতে জাল খুঁজে নেন টেলর। ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি।

    দ্বিতীয়ার্ধে নেমেও নিজেদের চেনা রূপেই ধরা দেয় মায়ামি। তাতে ৫ মিনিটের ব্যবধানে জোড়া গোলে করেন মেসি। এই দুই গোলেও রয়েছে সুয়ারাজের অবদান। ৫৭তম নিনিটে নিজের প্রথম ও দলের চতুর্থ গোলটি করেন বিশ্বকাপজয়ী তারকা। অরল্যান্ডের কফিনে মেসি শেষ পেরেকটি ঠুকে দেন ৬২তম মিনিটে।

    ম্যাচ শেষে সুয়ারেজকে নিয়ে মেসি বলেছেন, ‘সে গোল করতে পেরেছে, আমি তার জন্য খুব খুশি। তবে আমরা শান্ত ছিলাম। আমরা জানি লুইস (সুয়ারেজ) কেমন এবং সে কী করতে পারে। যখন আপনি তার কাছ থেকে কম প্রত্যাশা করবেন, তখন সে আজকের মতো খেলে সব বুঝিয়ে দেবে।’

    গেল মৌসুমে ভালো করতে পারেনি মায়ামি। তবে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে দলটি।এতা ধরে রাখতে চান তাদের অধিনায়ক মেসি। ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে মেসি বলেছেন, ‘আমরা ভালো করছি এবং খেলাটা উপভোগ করছি। আজকের ম্যাচটি জেতা গুরুত্বপূর্ণ ছিল।’

    এই ম্যাচ শেষে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে মায়ামি। ৩ ম্যাচে দুই জয় এবং এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭। ২ ম্যাচে ১ জয় ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বাস। সমান ম্যাচে ১ হার ও ১ ড্র নিয়ে ১২তম স্থানে আছে অরল্যান্ড সিটি।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬