Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মে, ২০২৪ ০৯:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মে, ২০২৪ ০৯:৩৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মে, ২০২৪ ০৯:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মে, ২০২৪ ০৯:৩৬

    বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি আজ

    থম ম্যাচ জিতে চনমনে বাংলাদেশ। দাপুটে সেই জয় বাড়িয়েছে স্বাগতিকদের আত্মবিশ্বাস। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে যা কাজে দেবে জ্বালানি হিসেবে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ রোববার (৫ মে)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

    জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ অনায়াসে ম্যাচ জিতবে, এমন প্রত্যাশাই থাকে ভক্তদের। প্রথম টি-টোয়েন্টিতে প্রত্যাশা ভালোভাবে পূরণ করেছে স্বাগতিকরা। চট্টগ্রামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটাররা নিজেদের কাজ ঠিকঠাক সম্পন্ন করে তুলে নেন আট উইকেটের বড় জয়।

    প্রথম ম্যাচে দুরন্ত শুরু করেছিল বাংলাদেশ। বোলাররা নিজেদের প্রমাণ করেছিলেন। ৩৬ থেকে ৪১,পাঁচ রানের মধ্যে জিম্বাবুয়ের ছয় উইকেট তুলে নেয়। একটা সময় মনে হচ্ছিল, ৫০ রানের আগেই অলআউট হবে সফররতরা। অষ্টম উইকেটে ক্লাইভ মাদান্দে ও ওয়েলিংটন মাসাকাদজা মিলে ৭৫ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে ১২৪ পর্যন্ত নিয়ে যান। সেই রান তাড়ায় অভিষিক্ত তানজিদ তামিমের অপরাজিত ৬৭ এবং তাওহিদ হৃদয়ের ১৮ বলে ঝড়ো ৩৩ রান বাংলাদেশকে জয়ের সৌরভে সুরভিত করে।

    দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশের বড় দুশ্চিন্তার নাম লিটন দাস। দীর্ঘদিন ধরেই ছন্দহীন এই ব্যাটার। প্রথম ম্যাচেও তার ব্যাট থেকে এসেছিল মোটে এক রান। দলের অন্যতম সেরা ব্যাটারের এমন হতশ্রী ব্যাটিং, সেটিও বিশ্বকাপের আগে, যা উদ্বেগ বাড়ায়। তবে, বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প অতটা চিন্তা করছেন না। আজ চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন প্রসঙ্গে বলেন, ‘এটি ঠিক যে, লিটন রান পাচ্ছেন না। তবে, সে কঠোর পরিশ্রম করছে। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের জীবনে উত্থান-পতন আসবেই। লিটনের এখন সেই সময়টা যাচ্ছে। সে এখন অতটা ধারাবাহিকভাবে খেলছে না। কিন্তু, পরিশ্রম থেমে নেই। আশা করি, শিগগিরই কাঙ্ক্ষিত ছন্দে ফিরবে সে।’

    সিরিজ নিয়ে হেম্পের মত,  ‘আমরা একটি দারুণ ম্যাচ শেষ করেছি। এখন সামনের ম্যাচ নিয়ে ভাবছি। ম্যাচ ধরে এগোনোই আমাদের পরিকল্পনা।’

    বোলিং বিভাগে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন তাসকিন আহমেদ-সাইফউদ্দিনরা। প্রথম ম্যাচে দুজনই তুলে নিয়েছেন তিনটি করে উইকেট। ব্যাট হাতে লিটন ছন্দে ফিরলে, চিন্তা কমবে ব্যাটিং বিভাগের।

    প্রথম তিন ম্যাচে বাংলাদেশের স্কোয়াড :

    নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আফিফ হোসেন, সাইফউদ্দিন, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬