Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • পাকিস্তানকে হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মে, ২০২৪ ১২:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মে, ২০২৪ ১২:২৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    পাকিস্তানকে হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মে, ২০২৪ ১২:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মে, ২০২৪ ১২:২৯

    পাকিস্তানকে হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

    ২০০৯ সালের পর প্রথমবার টি-টোয়েন্টিতে মুখোমুখি পাকিস্তান ও আয়ারল্যান্ড। ওই সময়ে আয়ারল্যান্ড পুচকে হলেও এই সময়ে তারা যথেষ্ট শক্তিশালী। তাই বলে কি পাকিস্তানকে হারানোর মতো শক্তিশালী?

    বিশ্বাস কিংবা ভরসা রাখতে না পারলেও তাদের কিছু-ই যায়ে আসে না। কেননা আইরিশরা প্রথমবার তাদের টি-টোয়েন্টিতে হারিয়ে গড়েছে ইতিহাস।

    শুক্রবার ডাবলিনে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটায় পাকিস্তান হেরেছে ৫ উইকেটে। ১৮৩ রানের লক্ষ্য তাড়ায় আয়ারল্যান্ডের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান। আব্বাস আফ্রিদির করা ওভারের প্রথম ও চতুর্থ বলে দুটি চার হাঁকান কুর্টিস ক্যাম্পার। তৃতীয় বলে ডানহাতি ব্যাটসম্যান নেন ২ রান। এরপর পঞ্চম বলে লেগ বাই থেকে ১ রান পেলে ১ বল আগে জয় নিশ্চিত হয়ে যায় আয়ারল্যান্ডের।

    আন্তর্জাতিক ক্রিকেটে এটি আয়ার‌ল্যান্ডের পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় জয়। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ৩ উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল তারা।

    আয়ারল্যান্ডের ঐতিহাসিক জয়ের নায়ক ওপেনার অ্যান্ডি বালবার্নি। ডানহাতি ব্যাটসম্যান ৫৫ বলে ৭৭ রান করেন ১০ চার ও ২ ছক্কায়। এছাড়া হেরি টেক্টর ২৭ বলে ৩৬, জর্জ ডর্করেল ১২ বলে ২৪ রান করেন। শেষ দিকে দলের জয় নিশ্চিত করেন গ্যারেথ ডিলানি (১০) ও ক্যাম্পার (১৫) ।

    বড় পুঁজি নিয়েও পাকিস্তানের বোলাররা ভালো করতে পারেননি। আব্বাস আফ্রিদি ২ উইকেট নিয়ে দলের সেরা। বাকিরা, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও ইমাদ ওয়াসিম ১টি করে উইকেট নেন।
    এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। দলীয় ৭ রানে মোহাম্মদ রিজওয়ান রান আউট হন ১ রানে। এরপর সায়েম আইয়ুবকে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম। সায়েম ২৯ বলে ৪৫ রান করেন ৪ চার ও ৩ ছক্কায়। বাবর ৪৩ বলে ৫৭ রানের ইনিংসটি সাজান ৮ চার ও ১ ছক্কায়। পাকিস্তানের মধ্যভাগে কেউ জ্বলে উঠতে পারেনি। ফখর জামান ১৮ বলে ২০ রান করেন। আজম খান ও শাদাব খান খুলতে পারেননি রানের খাতা।

    দলকে এই চাপ থেকে মুক্ত করেন ইফতেখার আহমেদ ও শাহীন শাহ আফ্রিদি। ১৫ বলে ৩৭ রান করেন ইফতেখার। ৩টি করে চার ও ছক্কা হাকান তিনি। এছাড়া ৮ বলে ১৪ রান করেন আফ্রিদি। দুজনের শেষ জুটিতে আসে ১৩ বলে ৩২ রান। 

    শেষ পর্যন্ত এই পুঁজিও দলকে জেতাতে যথেষ্ট ছিল না। আয়ারল্যান্ড সহজেই লক্ষ্য তাড়া করে বিজয়ের হাসি হেসেছে। তিন ম্যাচ সিরিজে স্বাগতিকরা ১-০ ব্যবধানে এগিয়ে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬