Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ফাইনালে কলকাতার প্রতিপক্ষ হায়দরাবাদ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মে, ২০২৪ ১১:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মে, ২০২৪ ১১:৪৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ফাইনালে কলকাতার প্রতিপক্ষ হায়দরাবাদ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মে, ২০২৪ ১১:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মে, ২০২৪ ১১:৪৯

    ফাইনালে কলকাতার প্রতিপক্ষ হায়দরাবাদ

    আইপিএলের ফাইনালে আগেই পা দিয়ে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ কে হবে তা জানতে ছিল অপেক্ষা। শুক্রবার সেই অপেক্ষা ফুরিয়েছে।

    দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। চেন্নাইয়ে ৩৬ রানে ম্যাচ জিতেছে হায়দরাবাদ। রোববার একই মাঠে ফাইনালে কলকাতার প্রতিপক্ষ হায়দরাবাদ। কার ঘরে যাবে শিরোপা নিশ্চিত হয়ে যাবে সেদিনই।

    ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে হায়দরাবাদ ৯ উইকেটে ১৭৫ রান করে। জবাবে রাজস্থান ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩৯ রানের বেশি করতে পারেনি। হায়দরাবাদের জয়ের নায়ক ইমপ্যাক্ট খেলোয়াড় শাহবাজ আহমেদ। ব্যাটিংয়ে ১৮ বলে ১৮ রানের পর বল হাতে ২৩ রানে ৩ উইকেট নেন। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন শাহবাজ।

    সানরাইজার্স হায়দরাবাদ এ নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠল। সব মিলিয়ে হায়দরাবাদ ফ্রাঞ্চাইজি ফাইনালে উঠেছে চারবার। শিরোপা জিতেছে দুইবার। এবার প্যাট কামিন্সের হাতে তৃতীয় শিরোপা উঠে নাকি সেটাই দেখার। অন্যদিকে কলকাতা শিরোপা জিতেছে দুইবার, একবার তারা রানার্সআপ। দুর্দান্ত ক্রিকেট খেলা কলকাতা তৃতীয় শিরোপা পায় কিনা সেটাই দেখার।

    আইপিএলের শুরু থেকে হায়দরাবাদ এবার ছিল ভিন্ন চেহারায়। আক্রমণাত্মক ক্রিকেটের ব্র্যান্ড চালু করে নিয়মিত বড় সংগ্রহ পেত তারা। তবে শেষ দিকে এসে তুলনামূলক পিছিয়ে গিয়েছিল। ভাগ্য পাশে থাকায় শেষ পর্যন্ত তারা ফাইনালে উঠেছে

    শুক্রবার ব্যাটিংয়ে তাদের হয়ে রান পেয়েছেন হেনরিক ক্লাসেন ও ত্রেভিস হেড। ক্লাসেন ৩৪ বলে ৪ ছক্কায় ৫০ রান করেন। হেড ২৮ বলে ৩৪ রান করেন ৩ চার ও ১ ছক্কায়। এছাড়া রাহুল ত্রিপাঠী ১৫ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ৫ চার ও ২ ছক্কায়। শেষ দিকে শাহবাজের ১৮ রানের অবদানে হায়দরাবাদ লড়াকু পুঁজি পায়। রাজস্থানের হয়ে বল হাতে ৩টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও আভেশ খান।

    লক্ষ্য তাড়ায় তাদের ব্যাটিং একদমই ভালো হয়নি। ওপেনিংয়ে ইয়াসভি জসওয়াল ২১ বলে ৪২ রান করলেও বাকিরা কেউই প্রত্যাশা মেটাতে পারেননি। ১০ রানের দুটি ইনিংস খেলেন টম কোলহের ও সানজু স্যামসান। রায়ান পরাগ করেন মাত্র ৬ রান। পাঁচে নামা ধ্রুব জুরেল শেষ পর্যন্ত টিকে থেকে নিজের ফিফটি তুলে নিলেও ঝড়ো ব্যাটিংয়ের চাহিদা মেটাতে পারেননি। ৩৫ বলে ৫৬ রান করেন ৭ চার ও ২ ছক্কায়।

    হায়দরাবাদের বোলিং ছিল নিয়ন্ত্রিত। আলগা বোলিং না করে ব্যাটসম্যানদের চাপে রেখেছিল তারা। ২৩ রানে ৩ উইকেট নিয়ে শাহবাজ ছিলেন সেরা। ২ উইকেট পেয়েছেন অভিষেক শর্মা।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬