Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ভিনিসিউস জাদুতে বড় জয় ব্রাজিলের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০২৪ ১৩:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০২৪ ১৩:৩১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ভিনিসিউস জাদুতে বড় জয় ব্রাজিলের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০২৪ ১৩:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০২৪ ১৩:৩১

    ভিনিসিউস জাদুতে বড় জয় ব্রাজিলের

    পয়েন্ট খোয়ানোর মধ্যে দিয়ে শুরু হয়েছিল ব্রাজিলের কোপা আমেরিকা মিশন। তবে এক ম্যাচ বাদেই ঘুরে দাঁড়ালো দরিভাল জুনিয়রের শিষ্যরা। প্যারাগুয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে তিন পয়েন্ট আদায় করে নিলো সেলেসাওরা। ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেছেন সাবিনহো ও লুকাস পাকোতা।

    ম্যাচে ৫৫ শতাংশ বল দখলে রাখে ব্রাজিল। বিপরীতে ৪৫ শতাংশ বল নিজেদের কাছে রাখে প্যারাগুয়ে। ব্রাজিল ১৭টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে যার চারটি জাল খুঁজে নেয়। অপরদিকে প্যারাগুয়ে ১৫টি শট নিয়ে সমান ৬টি লক্ষ্যে রেখে একবার জাল খুঁজে নেয়।

    আজ শনিবার (২৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়াম ম্যাচের শুরুতেই আক্রমণ করে ব্রাজিল। তবে দ্বিতীয় মিনিটে করা লুকাস পাকোতার আক্রমণ লক্ষ্যে থাকেনি। এর চার মিনিট পর মিস করেন জোয়াও গোমেজ।

    সপ্তদশ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিল প্যারাগুয়ে। কর্নার থেকে থেকে উড়ে আসা বল জায়গায় পেয়ে শট নিয়েছিলেন আলেক্স আর্কে। তবে দারুণ দক্ষতায় রুখে দেন ব্রাজিলের অতন্দ্র প্রহরী আলিসন বেকার।

    দুই দলের আক্রমণ-প্রতি আক্রমণে এই মিসের মহড়ায় ৩১তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। আন্দ্রেস কুবাসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু প্যারাগুয়ে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি পাকোতা।

    পেনাল্টি মিসের চার মিনিট বাদেই অবশ্য এগিয়ে যায় ব্রাজিল। দলকে এগিয়ে নেন ভিনিসিউস জুনিয়র। পাকোতার কাছ থেকে পাস পেয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদ তারকা। বিরতির আগে প্যারাগুয়ের জালে দ্বিতীয় গোলটি দেন সাবিনহো।

    দুই গোলে এগিয়ে থেকে যখন বিরতিতে যাওয়ার নিয়ত করছে ব্রাজিল, ঠিক তখনই আরেকবার প্যারাগুয়ের জাল কাঁপিয়ে দেন ভিনিসিউস। বাম প্রান্ত থেকে বল নিয়ে এসে ডান পায়ের কোনাকুনি শটে ব্যবধান ৩-০ করেন ব্রাজিলিয়ান তারকা।  

    দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল শোধ করে প্যারাগুয়ে। গোল করেন ওমর আলদারেতে। ঘুরে দাঁড়ানোর খানিক আশা দেখিয়েছিল প্যারাগুয়ে। তবে সেটা হলো না, উল্টো ৬৫তম মিনিটে পেনাল্টিতে গোল খেয়ে আরও পিছিয়ে পড়ে তারা। গোলটি করে আগের মিসের প্রায়শ্চিত্ত করেন পাকোতা।

    এই জয়ে নিজেদের গ্রুপে পয়েন্ট তালিকায় দুইয়ে চলে এলো ব্রাজিল। ২ ম্যাচে ১ জয় ও ড্রতে তাদের পয়েন্ট ৪। সমান ম্যাচে শতভাগ জয় নিয়ে শীর্ষে রয়েছে কলম্বিয়া। তারা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালও। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে আছে কোস্টারিকা ও কোনো পয়েন্ট ছাড়াই চারে অবস্থান প্যারাগুয়ের।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬