Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • অবসর ঘোষণা করলেন লুইস সুয়ারেজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    অবসর ঘোষণা করলেন লুইস সুয়ারেজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫৮

    অবসর ঘোষণা করলেন লুইস সুয়ারেজ

    উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ তার বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেই যাবেন অবসরে। স্থানীয় সময় সোমবার (০২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

    অবসরের বিষয়ে সুয়ারেজ বলেন, ‘আসলে একজনের জন্য এর চেয়ে বেশি গর্বের কিছু নেই যে, কখন অবসর নিতে হবে সেটা জানা। আমি ভাগ্যবান এবং আত্মবিশ্বাসী যে, আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াচ্ছি।’

    আবেগী কণ্ঠে সুয়ারেজ বলেন, ‘আমার বয়স এখন ৩৭। আমি জানি পরবর্তী বিশ্বকাপ ধরা আমার জন্য অনেক কঠিন। তবে আমার ভালোলাগার বিষয়টি হলো- আমি ইনজুরি কিংবা অন্য কোনো সমস্যায় অবসরে যাচ্ছি না।’

    ‘আমার জন্য এটাই স্বস্তির ও ভালোলাগার বিষয় যে, আমি ব্যক্তিগতভাবে অবসর নিতে প্রস্তুত। যদিও অবসরের সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য অতোটা সহজ ছিল না। তারপরও আমি এই শান্তি নিয়ে অবসরে যেতে পারবো যে, শেষ ম্যাচ পর্যন্ত উরুগুয়ের জন্য আমি আমার সবকিছু উজার করে দিয়ে খেলেছি।’ যোগ করেন তিনি।

    ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারি জাতীয় দলে অভিষেক হয় সুয়ারেজের। ওই ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল তারা। এরপর থেকে উরুগুয়ের দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে যান সুয়ারেজ। জাতীয় দলের হয়ে তিনি চারটি বিশ্বকাপ ও পাঁচটি কোপা আমেরিকায় খেলেন। সবশেষ ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকায়ও খেলেন তিনি।

    ২০১১ সালে জিতেছিলেন কোপা আমেরিকার শিরোপা। সেটাই তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ অর্জন, ‘আমি অনেক ভাগ্যবান এজন্য যে, ক্যারিয়ারে অনেক শিরোপা জিতেছি। তবে কোপা আমেরিকার শিরোপার সাথে আর কিছুর তুলনা হবে না আমার ক্ষেত্রে। ২০১১ সালে কোপা আমেরিকার শিরোপা জেতার স্মৃতিটা আমার জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল।’

    লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই তারকা বর্তমানে লিওনেল মেসির সঙ্গে খেলছেন ইন্টার মায়ামিতে। উরুগুয়ের হয়ে ১৪২ ম্যাচ খেলে গোল করেছেন ৬৯টি। যা তাকে দেশের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। আর সেই আসন থেকেই বিদায় নিচ্ছেন তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬