Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • মুমিনুলের সেঞ্চুরিতে দুইশ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    মুমিনুলের সেঞ্চুরিতে দুইশ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫২

    মুমিনুলের সেঞ্চুরিতে দুইশ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

    মুমিনুলের সেঞ্চুরিতে ভর করে নিরাপদে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। তার সঙ্গী হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। ১৭২ বলে ১৬ চার ও ১ ছক্কার মারে ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি ছুঁয়েছেন এই বাঁহাতি। তার সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ পেরিয়ে গেছে দুইশ রান।

    ৬৬ ওভারে ৬ উইকেটে ২০৫ রান নিয়ে মধ্যান বিরতিতে গেছে বাংলাদেশ। মিরাজ অপরাজিত আছেন ৬ রানে। ৩ উইকেট হারিয়ে ১০০ রান করে প্রথম সেশন পার করলো বাংলাদেশ।  

    ক্যাচে জেতায় ম্যাচ, এই উক্তিটি প্রমাণিত। ম্যাচ না জিতলেও জেতার পরিস্থিতি তৈরী করেছেন মোহাম্মদ সিরাজ। দুর্দান্ত এক ক্যাচ নিয়ে সাকিব আল হাসানকে বিদায় সাজঘরে ফিরিয়েছেন এই বোলার।

    অশ্বিনের আগের বলেই ইনসাইড আউট শটে চার মেরেছিলেন সাকিব আল হাসান। পরের বলেও তুলে মারতে গিয়েছিলেন। কিন্তু বল উঠে যায় ওপরে। মিড অফে ৩০ গজ বৃত্তের মধ্যে ফিল্ডিং করছিলেন সিরাজ। অনেকটা পেছনে গিয়ে ঝাঁপিয়ে বল তালুবন্দি করেছেন তিনি। সাকিব করেছেন ১৭ বলে ৯ রান। ক্রিজে মুমিনুলের সঙ্গী মিরাজ।

    মুমিনুল হকের সঙ্গে দারুণ এক জুটি গড়ে উঠেছিল। তবে সেটাকে দীর্ঘস্থায়ী করতে পারলেন না লিটন দাস। একপ্রকার স্বেচ্ছায় আত্মহুতি দিলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার।

    সিরাজের গুড লেংথের বলটা ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে অধিনায়ক রোহিত শর্মার হাতে ধরা পড়েন লিটন। ৩০ বলে ৩ চারে ১৩ রানে শেষ তার ইনিংস

    চতুর্থ দিনের শুরুতে দুই অপরাজিত ব্যাটারের মধ্যে মুশফিকুর রহিম আউট হলেও টিকে আছেন মুমিনুল হক। একপ্রান্ত আগলে ফিফটি তুলে নিয়েছেন এই বাঁহাতি।

    মোহাম্মদ সিরাজের করা ৪৬তম ওভারের প্রথম বলে পরাস্ত হন। বল তার ব্যাট ছুঁয়ে জমা হয় জয়সওয়ালের হাতে। আবেদন করতেই আঙ্গুল তুলে দেন আম্পায়ার। মুমিনুল রিভিউ নিলে দেখা যায়, বল তার ব্যাট নয় প্যাড ছুঁয়ে গেছে। বেঁচে ফিরে দ্বিতীয় বলেই জোরালো শটে চার হাঁকিয়ে ফিফটি তুলে নেন মুমিনুল।

    আউটের ধরণ দেখে যে কারো বিস্ময় জাগতে পারে। মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটারের এমন আউট! জসপ্রীত বুমরার আগের বলটিও অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢুকেছিল। সেটি চার হলেও পরের বলটিও একই লেংথে করলেন বুমরাহ। এবার খানিকটা বাক খাওয়ালেন। আর তাতেই বিভ্রান্ত মুশফিক। ব্যাট উঁচিয়ে সেটি ছেড়ে দিলেন। বল নাড়িয়ে দিলো স্টাম্পের বেল।

    ২ বলে ১১ রান করে আউট হয়েছেন মুশফিক। ৪০ রানে অপরাজিত থাকা মুমিনুলের সঙ্গে জুটি বাধতে উইকেটে এসেছেন লিটন দাস।

    খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। তবে প্রথম দুই সেশনে ১৫ মিনিট করে বাড়ানো হয়েছে খেলার সময়। লাঞ্চের আগে ও পরে ১০ মিনিট করে বেশি খেলা হবে দুই সেশনে।

    প্রথম সেশনে খেলা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২ টা ১৫ মিনিট পর্যন্ত। দ্বিতীয় সেশনের খেলা চলবে দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত। তৃতীয় সেশন মাঠ গড়াবে বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ পর্যন্ত।

    অবশেষে রোদের হাসি জেগেছে কানপুরে। গ্রিন পার্ক স্টেডিয়ামে সকাল থেকেই ভরপুর রোদ। ব্যাট হাতে নেমে পড়েছেন মুশফিক। শ্যাডো করে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। মাঠে নেমে পড়েছেন দুই দলের বাকি খেলোয়াড়েরাও। দেখে গেছে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। চতুর্থ দিন নির্ধারিত সময়েই খেলা শুরু হবে।

    সর্বশেষ সংবাদ
    1. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    2. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    3. পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    4. সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    5. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    7. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    সর্বশেষ সংবাদ
    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে
 স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬