Journalbd24.com

শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রতিমন্ত্রী শাহে আলম   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ডেনমার্ককে হারিয়ে শীর্ষে ফিরলো স্পেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪ ১৩:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪ ১৩:৪৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ডেনমার্ককে হারিয়ে শীর্ষে ফিরলো স্পেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪ ১৩:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪ ১৩:৪৬

    ডেনমার্ককে হারিয়ে শীর্ষে ফিরলো স্পেন

    লড়াইটা শুধু মাঠেই সীমাবদ্ধ ছিলো না, পয়েন্ট টেবিলেও ডেনমার্কের সঙ্গে লড়াই চলছিল স্পেনের। সেই লড়াইয়ে ভালোভাবেই উতরে গেল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। নেশন্স লিগের ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে জিতেছে স্পেন। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন মার্টিন জুবিমেন্ডি।

    এই জয়ের সার্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর টানা দ্বিতীয় জয় পেল স্পেন। একই সঙ্গে প্রতিযোগিতামূলক ফুটবলে এই নিয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত রইল স্প্যানিশরা। বিপরীতে আসরে প্রথম দুই ম্যাচেই ২-০ গোলে জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল ডেনমার্ক।

    শনিবার রাতে ম্যাচের শুরুতেই প্রথম ভালো সুযোগ পায় ডেনমার্ক। তবে কাসপের ডলবার্গের কোনাকুনি শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক ডেভিড রায়া।

     

    স্পেন প্রথম সুযোগ তৈরি করে ষষ্ঠ মিনিটে। তবে শটে জোর দিতে পারেননি আলেক্স গ্রিমাল্দো। ২১তম মিনিটে বক্সের ভেতর থেকে মোরাতার শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধের বিরতির ঠিক আগে ভালো সুযোগ হারান লামিনে ইয়ামাল। ফলে গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যেতে হয় দুই দলকে।

    দ্বিতীয়ার্ধে আবারও ভালো একটি সুযোগ পান মোরাতা। ৬২তম মিনিটে তার প্রচেষ্টা রুখে দেন ডেনমার্ক গোলরক্ষক স্মাইকেল। একটু পর মোরাতার আরেকটি শট দারুণভাবে ফিরিয়ে দেন ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক। ৭২তম মিনিটে আবারও দেয়াল হয়ে দাঁড়ান স্মাইকেল। এবার তিনি হতাশ করেন ইয়ামালকে।

    অবশেষে ৭৯তম মিনিটে জালের দেখা পায় স্পেন। ডেনমার্কের এক ডিফেন্ডার হেডে বল ক্লিয়ার করার পর বক্সের বাইরে থেকে জোরাল ভলি করেন জুবিমেন্ডি, প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বল আশ্রয় নেয় জালে। বলে গতিমতি দেখে স্মাইকেল ঝাঁপ দিলেও বল আটকাতে পারেননি।

    এই জয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের শীর্ষে চলে এলো স্পেন। ৩ ম্যাচে স্পেনের পয়েন্ট হলো ৭। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল ডেনমার্ক। আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে সার্বিয়া। তিন হেরে সুইসদের পয়েন্ট শূন্য।

    সর্বশেষ সংবাদ
    1. ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রতিমন্ত্রী শাহে আলম
    2. আদমদীঘিতে ঈদের শেষ কেনাকাটা জুতা ও দর্জিপাড়ায়
    3. বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার
    4. বগুড়ায় দ্রুতই চালু হবে বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্রসহ পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র- তথ্যমন্ত্রী
    5. বগুড়া জীবনানন্দ পরিষদের কবিতা পাঠ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    6. বগুড়ার প্রবীণ দুই সাংবাদিক এর মৃত্যুতে বগুড়া স্পোটর্স রিপোর্টর্স এসোসিয়েশনের শোক
    7. আদমদীঘিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
    সর্বশেষ সংবাদ
    ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রতিমন্ত্রী শাহে আলম

    ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রতিমন্ত্রী শাহে আলম

    আদমদীঘিতে ঈদের শেষ কেনাকাটা জুতা ও দর্জিপাড়ায়

    আদমদীঘিতে ঈদের শেষ কেনাকাটা জুতা ও দর্জিপাড়ায়

    বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার

    বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার

    বগুড়ায় দ্রুতই চালু হবে বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্রসহ পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র- তথ্যমন্ত্রী

    বগুড়ায় দ্রুতই চালু হবে বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্রসহ পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র- তথ্যমন্ত্রী

    বগুড়া জীবনানন্দ পরিষদের কবিতা পাঠ
ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বগুড়া জীবনানন্দ পরিষদের কবিতা পাঠ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বগুড়ার প্রবীণ দুই সাংবাদিক এর মৃত্যুতে
বগুড়া স্পোটর্স রিপোর্টর্স এসোসিয়েশনের শোক

    বগুড়ার প্রবীণ দুই সাংবাদিক এর মৃত্যুতে বগুড়া স্পোটর্স রিপোর্টর্স এসোসিয়েশনের শোক

    আদমদীঘিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

    আদমদীঘিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬