Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • মেসি-সুয়ারেজ-আলবার নৈপুণ্যে জিতলো মায়ামি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    মেসি-সুয়ারেজ-আলবার নৈপুণ্যে জিতলো মায়ামি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫১

    মেসি-সুয়ারেজ-আলবার নৈপুণ্যে জিতলো মায়ামি

    ইন্টার মায়ামি শুরুতে মেসির ওপর নির্ভর থাকলেও ধীরে ধীরে দলীয় নৈপুণ্য দেখাতে শুরু করেছে। মেসি গোল না পেলেও জিতছে দল। আরেকবার মেসির গোল ছাড়াই জিতলো মায়ামি। তবে সহায়তা ঠিকই করেছেন। মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের প্লে-অফের কোয়ার্টার ফাইনাল পর্বে নিজেদের প্রথম ম্যাচে আটলান্টাকে ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।

    ম্যাচের শুরুতেই লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর আটলান্টা সমতায় ফিরলেও মেসির ঝলকে পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে। শেষদিকে মেসির সহায়তায় জাল খুঁজে নেন জর্দি আলবা। সেই সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

    বাংলাদেশ সময় শনিবার (২৬ অক্টোবর) সকালে ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে মায়ামি। ফলাফল পায় হাতেনাতে। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। বাঁ প্রান্তে বক্সের একটু বাইরে থেকে দুই ডিফেন্ডারের ফাঁক গলে সুয়ারেজকে বল দেন আলবা। দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়াইন তারকা।

     

    এই ম্যাচে নিঃসন্দেহে সেরা পারফর্ম্যান্স দেখিয়েছেন আটলান্টা গোলরক্ষক গুজ্যান। সপ্তম মিনিটের বক্সের বাইরে থেকে নেওয়া মেসির দারুণ শট পাখির মতো উড়াল দিয়ে বাইরে পাঠিয়ে দেন তিনি। ২৬তম মিনিটে আবারও মেসির গতিময় শটে লাফিয়ে কোনোরকমে ওপর দিয়ে পাঠিয়ে দলকে রক্ষা করেন।

    মায়ামির এই একের পর এক আক্রমণের বিপরীতে পাল্টা আক্রমণে ম্যাচের ৩৮তম মিনিটে সমতা ফেরায় আটলান্টা। ফলে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

    দ্বিতীয়ার্ধেও সমানে আক্রমণ চলতে থাকে মায়ামির। তারই ধারাবাহিকতায় ৫৬তম মিনিটে আবারও এগিয়ে যায় মায়ামি। ডানপ্রান্তে মেসি বল ধরে সেন্টারে পেছনে থাকা আলবার দিকে দারুণ এক বুদ্ধিদীপ্ত ক্রস বাড়ান। প্রায় ৩০ গজ দূর থেকে বাঁ পায়ের জোরালো শটে গুজ্যানকে পরাস্ত করেন তিনি।

    এরপর আক্রমণ চালিয়ে গেলেও গোলের দেখা পায়নি মায়ামি। মেসিকেই বেশি হতাশ হতে হয়। শেষ পর্যন্ত ব্যবধান আর না বাড়ায় ২-১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মায়ামিকে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬