Journalbd24.com

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪ ১৩:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪ ১৩:১২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪ ১৩:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪ ১৩:১২

    ৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জয়

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ প্রথমবার সিরিজ জিতেছিল ২০১৮ সালে। তিন ম্যাচের ওই সিরিজ টাইগাররা জেতে ২-১ ব্যবধানে। তিন ম্যাচের সিরিজটি যৌথভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ যে দুটি ম্যাচ জিতেছিল, সেগুলো হয়েছিল যুক্তরাষ্ট্রের লডারহিলে। নিজেদের মাঠের ম্যাচটি জিতেছিল ক্যারিবীয়রা।

    এবার ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে এক ম্যাচ হাতে রেখে ৬ বছর পর টি-টোয়েন্টিতে সিরিজ হারালো বাংলাদেশ।

    বুধবার (১৭ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে শামীম হোসেনের শেষের লড়াইয়ে ৭ উইকেটে ১২৯ রান করে বাংলাদেশ।

    ১২৯ রানের এত কম পুঁজি নিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতবে বাংলাদেশ, তা হয়তো ভক্তদের অনেকেই ভাবেননি।  তবে তাসকিন আহমেদ, শেখ মেহেদী, হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ৯ বল বাকি থাকতে ১০২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

     

    ম্যাচ শেষ পুরষ্কার বিতরণী মঞ্চে অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমি খুব খুশি। শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই খুশি। আমরা এমন জয়ের দিকে তাকিয়ে ছিলাম। আমি যখন প্রথম বল খেলি, খুব কঠিন ছিল ব্যাট করা। শামীমকে ধন্যবাদ, সে খুব ভালো ব্যাট করেছে। ’

    কম রানে প্রতিপক্ষকে আটকে রাখা, বোলিং পরিবর্তন, ব্যাটারদের দুর্বলতা বের করে পরিকল্পনা, সবকিছুই দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেল লিটন দাস।  তবে তার কণ্ঠে বোলারদের প্রশংসা।  লিটন বলেছেন, যারাই বোলিংয়ে এসেছে উইকেট তুলে নিয়েছে।

    লিটন আরো বলেন, ‘বোলারদের কৃতিত্ব দিতেই হয়। যখন আমরা উইকেট নিয়েছি, যেই বোলিংয়ে এসেছে উইকেট এনে দিয়েছে। এটা আসলে দলীয় প্রচেষ্টার ব্যাপার ছিল। আমরা একটা ভালো ফ্লোতে ছিলাম ওই মুহূর্তে। আমাদের এসে ভালো ক্রিকেট খেলতে হবে আবারও।’

    প্রথম ম্যাচে ১৩ বলে ৩ ছক্কা আর ১ চারে করেছিলেন ২৭ রান শামীম পাটোয়ারী। দ্বিতীয় ম্যাচেও দলের ত্রাতা এই বাঁহাতি ব্যাটার। শামীম আজ খেলেছেন ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৫ রানের অপরাজিত ইনিংস।

    ম্যাচ সেরা হওয়া শামীম তার অনুভূতি জানিয়ে বলেন, ‘আমি খুব খুশি। অনেকদিন পর জাতীয় দলে ফিরেছি। আমি খুবই খুশি। দলে আমার ভূমিকা হচ্ছে ফিনিশার হিসেবে, বল মারতে হবে। গত কয়েক মাস আমি অনেক পরিশ্রম করেছি। ’

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
    2. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    3. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    4. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    5. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    6. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    7. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়া বাগবাড়িতে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬