Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • শেষ ওভারে সিলেটের দারুণ জয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫ ১৯:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫ ১৯:১৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    শেষ ওভারে সিলেটের দারুণ জয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫ ১৯:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫ ১৯:১৯

    শেষ ওভারে সিলেটের দারুণ জয়

    জিততে শেষ ওভারে খুলনার প্রয়োজন ছিল ৬ বলে ১৯ রান। রুয়েল মিয়ার হাতে বল তুলে দেন সিলেটের অধিনায়ক আরিফুল হক। রুয়েলের দ্বিতীয় ও তৃতীয় বলে দুই চার মেরে ম্যাচ জমিয়ে তোলেন রনি। কিন্তু এরপর দুই বলে দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা। আর সিলেট পায় ৮ রানের দারুণ এক জয়। 

    এই জয়ে পাঁচ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে সিলেট অবস্থান নিয়েছে ষষ্ঠ স্থানে। আর ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে খুলনা আছে চতুর্থ স্থানে।

    নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্যেও খুলনার ব্যাটসম্যানরা সবাই কম-বেশি রান পান। কিন্তু ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার মতো ইনিংস কেউ খেলতে পারেননি। তাতে জয়ও পাওয়া হয়নি তাদের।

    ব্যাট হাতে খুলনার উইলিয়ামস বোসিস্ট সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন। ৪০ বলে ৫ চারে এই রান করেন তিনি। মোহাম্মদ নাওয়াজ ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় খেলেন ৩৩ রানের ইনিংস। আর মাহিদুল ইসলাম অঙ্কন করেন ১৬ বলে ২৮ রান। ৩টি চার ও ১টি ছক্কার মার ছিল তার ইনিংসে। এর বাইরে দারবিশ রসুলি ১৫, মেহেদী হাসান মিরাজ ১৫ ও আবু হায়দার রনি করেন ১৪ রান।

    বল হাতে সিলেটের সেরা ছিলেন রুয়েল। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৪৫ রানে ২টি ও রিস টপলি ৪ ওভারে সমান রান দিয়ে নেন ২টি উইকেট।

    তার আগে, টস হেরে ব্যাট করতে নেমে ৭ রানেই রাকিম কর্নওয়ালের উইকেট হারায় সিলেট। আবু হায়দার রনির বলে বোল্ড হয়ে যান তিনি ব্যক্তিগত ৪ রানে। ১৫ রানের মাথায় নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে ফিরেন জর্জ মুনসেও। ২ রানের বেশি করতে পারেননি তিনি।

    সেখান থেকে দলের হাল ধরেন রনি ও জাকির। তৃতীয় উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে ১০৬ রান যোগ করেন। তাতে সিলেট পেয়ে যায় লড়াকু সংগ্রহের ভিত। ১২১ রানের মাথায় রনি ৪৪ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলে আউট হন আবু হায়দারের বলে।

    অ্যারোন জোন্স এসে মাত্র ৬ বলে ৩ ছক্কায় ২০ রানের ঝড়ো ইনিংস খেলে যান। তিনি আউট হন ১৫০ রানের মাথায়। তাকে ফেরান জিয়াউর রহমান। একই রানে গোল্ডেন ডাক মেরে ফেরেন জাকের আলী অনিক। তাকে বোল্ড করেন জিয়াউর।

    এরপর জকির ও আরিফুল হক মিলে ইনিংস শেষ করে আসেন। আরিফুল ১৩ বলে ১ চার ও ১ ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন। আর জাকির ৪৬ বলে ৩টি চার ও ৬ ছক্কায় অপরাজিত থাকেন ৭৫ রানে। তাতে সিলেটের রান ৫ উইকেটে ১৮২ পর্যন্ত যায়।

    বল হাতে খুলনার আবু হায়দার ও জিয়াউর রহমান ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন সিলেটের জাকির।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬