Journalbd24.com

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন   জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • প্রযুক্তি
    • মঙ্গলে পোকা!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯ ১৬:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯ ১৬:৩৩

    আরো খবর

    ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?
    কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?
    এসি থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়লে যা করবেন
    নববর্ষের নব-প্রেরণায় বাজারে ‘অপো রেনো ১৩ ৫জি’
    বুধবার আংশিক চন্দ্রগ্রহণ

    মঙ্গলে পোকা!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯ ১৬:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯ ১৬:৩৩

    মঙ্গলে পোকা!

    মঙ্গল গ্রহে পোকা? তা-ও আবার ডানাওয়ালা, ছয় পা সন্ধিপদ প্রাণী। সরীসৃপও আছে। তার মানে কি সত্যি প্রাণের অস্তিত্ব আছে মঙ্গলে! বহু বছরের খোঁজ কি তবে শেষ হলো? এতগুলো প্রশ্নের সঠিক উত্তর এখনই মিলবে কি না, জানা নেই। তবে লাল গ্রহের মাটিতে সন্ধিপদ প্রাণীদের জীবাশ্মের সন্ধান মিলেছে—এ কথা হলফ করে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওহাইয়ো বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজিস্ট অধ্যাপক ইমেরিটাস উইলিয়াম রোমোসা।

    মঙ্গলযান কিউরিওসিটি রোভারের তোলা একাধিক ছবির চুলচেরা বিশ্লেষণ করে রোমোসা বলেছেন, মঙ্গলের মাটিতে ফসিল হয়ে আছে কিছু পতঙ্গের কঙ্কাল। সেই জীবাশ্মর গঠনে ফুটে উঠেছে এক জোড়া ডানার মতো আকার, মাথা-বুক-উদরের মতো গঠন। এক জোড়া শুঁড়ও ছিল সেই দেহে—এটিও স্পষ্ট। এর থেকেই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, হয়তো একসময় লাল গ্রহের মাটিতে চলাফেরা করত এরা।

    মার্কিন বিজ্ঞানী রোমোসার পর্যবেক্ষণ রয়েছে আরো। তাঁর কথায়, পোকা-মাকড়ের জীবাশ্ম এটিই প্রমাণ করে প্রাণের অস্তিত্ব ছিল মঙ্গলে। একটি নির্দিষ্ট জায়গাজুড়ে কিউরিওসিটি রোভারের তোলা কিছু ছবির বিশ্লেষণ করে  আমরা দেখেছি, ঠিক পতঙ্গের মতোই দেহের অংশের জীবাশ্ম ছড়িয়ে রয়েছে মঙ্গলের মাটিতে। শুধু সন্ধিপদ নয়, সরীসৃপজাতীয় কোনো প্রাণীর জীবাশ্মও রয়েছে। বিশদে গবেষণা করলে এসব প্রাণী সম্পর্কে আরো ভালোভাবে বলা সম্ভব হবে।

    মার্কিন বিজ্ঞানীদের এই পর্যবেক্ষণ ‘এন্টোমোলজিক্যাল সোসাইটি অব আমেরিকা’র ন্যাশনাল কনফারেন্সে প্রথম জানানো হয়। মঙ্গলে পোকা মিলেছে—এই খবর ছড়াতেই হুড়োহুড়ি পড়ে যায় বিজ্ঞানী মহলে। তবে রোমোসার পর্যবেক্ষণের সত্যতা নিয়ে দ্বিমত তৈরি হয়েছে।

    অনেক বিজ্ঞানীই বলেছেন, আগেও অনেকবার মঙ্গলের মাটিতে দৃষ্টিভ্রম হয়েছে। লাল গ্রহের উত্তরে জমাট পুঞ্জীভূত মেঘ দেখে মনে হয়েছে জলের ধারা। মঙ্গলে দেখা যায় এক রকম; কিন্তু বাস্তবে সেটি একেবারেই আলাদা। লাল গ্রহের যে জায়গার মাটিতে এমন জীবাশ্মর ছবি উঠেছে বলে বিজ্ঞানীরা দাবি করছেন, সেখানকার আরো পরিষ্কার ছবি দরকার। তবেই রহস্যের উদ্‌ঘাটন সম্ভব। 

    সূত্র : দ্য ওয়াল।

    সর্বশেষ সংবাদ
    1. জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের
    2. সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি
    3. শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন
    4. বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
    5. কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা
    6. কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
    7. নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪
    সর্বশেষ সংবাদ
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    সৌদি হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হুথির হুঁশিয়ারি

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের
ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দপ্তরিকে মারপিটের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও  
বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালুর পাইকড় ইউ পির প্যানেল চেয়ারম্যান ও বিএনপিনেতা খোরশেদ আলমের মোটরসাইকেল শেভাযাত্রা

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও
তাঁতীদলের উদ্যোগে মশাল  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    কাহালু পৌর যুবদল স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও তাঁতীদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

     নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬